নতুন ভোটার নিবন্ধন করার পর ভোটার স্লিপ নম্বর বা ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে হয়। অনেক সময় এই ফরম নম্বর দিয়ে আইডি কার্ড বের করতে গেলে সার্ভারে ত্রুটি দেখায় অথবা ফরম নম্বর ভূল দেখায়। কিভাবে ভোটার স্লিপ নম্বর বা ফরম নম্বর দিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র টি অনলাইন থেকে উত্তলোন করতে পারবেন সেই নিয়ম সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো।
Read More – ঠিকানা রিসোর্ট, ঠিকানা রিসোর্ট খরচ, ঠিকানা রিসোর্ট কোথায়,
ভাওয়াল রিসোর্ট খরচ, ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা
মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
ব্লগিং কি? ব্লগিং করে কত টাকা আয় করা যায়
প্রিয় বন্ধুরা, প্রভাটি টেক এর আরও নতুন একটি পোস্ট এ আপনাদেরকে স্বাগতম। আপনি যদি একজন নতুন ভোটার হয়ে থাকেন এবং নিজেই নিজের আইডি কার্ডটি অনলাইন থেকে বের করে নিতে চান তাহলে আপনার জন্য এই পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে।
ভোটার আইডি কার্ড চেক ২০২৩
আপনি যদি ইতিমধ্যে নতুন ভোটার নিবন্ধন করে থাকেন তাহলে আপনি কিভাবে আপনার স্লিপ বা ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড টি চেক করবেন সেটিই আপনাদের দেখাবে। নির্বাচন কমিশন অফিস অথবা স্কুল-কলেজ ক্যাম্পাসে মৌসুম ভিত্তিক ভোটার হালনাগাদ করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে বাড়িতে গিয়ে অনেক সময় ভোটার হালনাগাদ এর কাজ করা হয়ে থাকে। আপনি যেই নিয়মেই ভোটার নিবন্ধন করেন না কেন আপনাকে একটি নির্দিষ্ট ফরম পূরণ করতে হয়।
আর সেই ফরমের নিচের অংশ যেটি কেটে আপনার কাছে দিয়ে দেওয়া হবে সেখানেই আপনি আপনার স্লিপ নম্বর বা ফরম নম্বর দেখতে পারবেন। আর আপনার কাছে নির্দিষ্ট সময় পর একটি এসএমএস আসবে যেখানে আপনার আইডি তৈরি হয়ে গিয়েছে এমন টেক্সট সম্বলিত একটি মেসেজ অথবা এই মেসেজ যদি নাও আপনি পেয়ে থাকে তবে আপনার স্লিপ নম্বর দিয়ে আইডি কার্ড চেক করে নিতে পারবেন।
![]() |
| ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড, download nid by slip number |
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম হচ্ছে উপজেলা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার স্লিপ নম্বর ও জন্ম তারিখ দিয়ে কিছু তথ্য পূরণ করে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র টি ডাউনলোড করতে পারবেন।
তবে ভোটার স্লিপ নম্বর বা ফরম নম্বর দিয়ে আইডি কার্ড বের করতে গেলে ফরম নম্বর ভূল দেখায়। আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখিন হয়ে থাকেন তাহলে এই পোস্ট টি একদম শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার আর কোনো সমস্যা থাকবে না।
ভোটার স্লিপ নম্বর দিয়ে আইডি কার্ড বের করতে হলে প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশ করতে ক্লিক করুন এই লিংকে services.nidw.gov.bd/nid-pub/। এখানে প্রবেশ করার পর আপনার সামনে এমন একটি পেজ শো করবে।
![]() |
| ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড: রেজিস্টার করুন |
এখানে আপনার সামনে এমন দুইটি বাটন দেখাবে। এখান থেকে আপনি রেজিষ্টার করুন বাটনে ক্লিক করুন। এর পর আপনার সামনে একাউন্টা রেজিষ্টার ফরম চলে আসবে।
![]() |
| ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৩ |
এখানে আপনার ভোটার নিবন্ধন স্লিপ এর স্লিপ নম্বর বা ফরম নম্বরটি লিখুন। ছবিতে দেখানো নিয়ম অনুসারে স্লিপ নম্বর লিখুন। এরপর জন্ম তারিখ সিলেক্ট করুন এরপর ক্যাচটা টি সঠিক ভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
এখানে যদি আপনার স্লিপ নম্বর ভূল দেখায় তাহলে স্লিপ নম্বর এর পূর্বে NIDFN যোগ করুন অর্থাৎ আপনার স্লিপ নম্বর হবে এমন (NIDFN0123456789)
এরপর সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিকানা সিলেক্ট করার অপশন চলে আসবে।
![]() |
| ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড: বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন |
এখানে আপনি আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা এভাবে সিলেক্ট করে দিন। এবং পরবর্তী বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যান।
বর্তমান ও স্থায়ী ঠিকানা যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সঠিক ভাবে পূরণ করুন অন্যথায় তথ্য ভূল দেখাবে।
এরপর আপনার সামনে আরও নতুন একটি ধাপ আসবে এখানে আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।
![]() |
| ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড: মোবাইল নম্বর ভেরিফিকেশন করুন |
এখানে আপনি ইতিপূর্বে যদি কোনো নম্বর দিয়ে রাখেন তাহলে সেটা দেখাবে। তবে আপনার কাছে যদি সেই মোবাইল নম্বর না থাকে তাহলে মোবাইল পরিবর্তন করে নতুন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন।
এখন আপনার মোবাইল নম্বর এ একটি বার্তা প্রেরণ করুন। সেই নম্বারে একটি কোড প্রেরণ হবে সেটি এখানে লিখুন। এরপর বহাল বাটনে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি উইনডো শো করবে
![]() |
| ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড: ফেস ভেরিফিকেশন |
এই ধাপে NID Wallet লেখার উপর ক্লিক করে একটি অ্যাপ ডাউনলোড করে নিন। এই অ্যাপ দিয়ে কিউআর কোড টি স্ক্যান করে ফেস ভেরিফিকেশন করতে হবে।
NID Wallet অ্যাপ টি ইন্সটল করার পর ওপেন করুন। এখানে কিছু পারমিশন চাইবে এগুলো অনুমতি দিয়ে দিন। এরপর এই কোড টি স্ক্যান করুন। এবং আপনার ফেস ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্যান করে নিন।
এরপর স্ক্যান সম্পন্ন হলে আপনাকে অটোমেটিক আপনার একাউন্ট এ নিয়ে যাবে।
![]() |
| ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড: পাসওয়ার্ড সেট করুন |
এই ধাপে আপনার সামনে আপনার ছবিটি দেখাবে এবং এখানে পাসওয়ার্ড সেট করার জন্য পরামর্শ দিবে। আপনি চাইলে এই ধাপ এরিয়ে যেতে পারেন অথবা পাসওয়ার্ড সেটআপ করতে পারেন।
পাসওয়ার্ড সেটআপ করলে আপনার একাউন্ট এর সুবিধা হচ্ছে পরবর্তীতে যে কোনো সময় আপনার ফেস স্ক্যান করার প্রয়োজন হবে না শুধু এনআইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার একাউন্ট এক্সেস করতে পারবেন এবং আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড সেটআপ না করেন তাহলে প্রতিবার একাউন্ট এ প্রবেশ করার সময় ফেস স্ক্যান করতে হবে।
![]() |
| ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড |
এরপর আপনার একাউন্ট এর ড্যাসবোর্ড এ যেতে পারবেন। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনার বিস্তারিত প্রফাইল ভিজিট করে দেখতে পারবেন ভিতরে আপনার তথ্যগুলো কি কি লেখা আছে ইত্যাদি।
ভোটার স্লিপ দিয়ে অনলাইন কপি
এভাবে আপনি আপনার ভোটার স্লিপ নম্বর দিয়ে অনলাইন কপি বের করে নিতে পারবেন। পরবর্তী সময় আপনার স্মার্ট কার্ড বের হবে তখন আপনি আপনার স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবেন। সাধারণত উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করা যায় এবং বিতরণ করার সময় বিভিন্ন স্কুল, কলেজ এর ভবণ থেকে নিয়মমাফিক এই কার্ড বিতরণ করা হয়ে থাকে। তবে এক্ষত্রে আপনার খোজ রাখতে হবে।
ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি
ভোটর স্লিপ হারিয়ে গেলে আপনি ইউনিয়ন ভোটার তালিকা থেকে আপনার তথ্য বের করে নিতে পারবেন। এছাড়াও উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন। অথবা ভোটার আইডি বিষয় হেল্পলাইন 105 নাম্বারে কল করে আপনার সমস্যা বলুন।
ভোটার স্লিপ নম্বর বা ফরম নম্বর ভূল দেখালে করনীয়?
ভোটর স্লিপ নম্বর সরাসরি ব্যবহার করলে ফরম নম্বর বা স্লিপ নম্বর ভূল দেখাবে। এক্ষেত্রে ফরম নম্বর বা স্লিপ নম্বর এর পূর্বে NIDFN যোগ করে তারপর ফরম নম্বর লিখুন। তাহলেই আপনার ফরম/স্লিপ নম্বর টি কাজ করবে।




.png)
.png)
.png)

.png)